মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

Date:

১০ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম ও শেহতাজ

দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম হাসান ও শেহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। রবিবার (৪ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ দম্পতি।

প্রীতম হাসান ফেসবুক পোস্টে লেখেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।

এই অভিনেতা আরও বলেন, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।

প্রীতম হাসান বলেন, এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল। আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

উদ্যোক্তা তৈরিতে ৬৪ উপজেলার তরুণদের জন্য প্যাকেজ, কারা পাবেন

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায়...

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে জরুরি সাহায্যের আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রাক্তন বিশেষ দূত...

২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের...

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের...